[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বলিভিয়ায় টাকা ভর্তি বিমানে দূর্ঘটনা, নিহত ১৫

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২ পিএম

সংগৃহীত ছবি

নিকটে নতুন ছাপানো জাতীয় মুদ্রা বহনকারী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে।

এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানান, সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ পরিবহন বিমান নতুন ছাপানো বলিভিয়ানো নোট নিয়ে রাজধানীর পাশের শহর এল আলতো-র বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং সংলগ্ন একটি খোলা স্থানে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর