[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু: নিহত ১৩৩ আফগান সেনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৬ এএম

সীমান্তে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক

 অভিযান শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব-লিল হক’ নামক এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি ডন ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমান্তে আফগান বাহিনীর অতর্কিত হামলা এবং পাকিস্তানি সেনাদের অপহরণ ও হত্যার জবাবে এই অভিযান শুরু করে ইসলামাবাদ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী এই বিমান হামলা পরিচালনা করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন:


​অভিযানে আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
​রাজধানী কাবুল, পাকতিয়া এবং কান্দাহার প্রদেশের বেশ কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
​পাকিস্তান দাবি করেছে, তারা অসংখ্য সীমান্ত চৌকি গুঁড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোর এক বিবৃতিতে জানিয়েছে, গত রোববার নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বিমান হামলার প্রতিবাদে তারা বৃহস্পতিবার রাত থেকে প্রতিরোধমূলক পাল্টা হামলা শুরু করেছিল। এর পর থেকেই সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
​বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর