[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রায়ের পরও নতুন করে ১০% বৈশ্বিক শুল্ক আরোপ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২১ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্কব্যবস্থাকে অবৈধ ঘোষণার পরও নতুন করে ১০ শতাংশ হারে বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ ধারা ব্যবহার করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্ক বহাল থাকবে। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যান্য আইন ব্যবহার করে পূর্বের শুল্ক কাঠামো পুনর্বহাল করা সম্ভব কি না তা খতিয়ে দেখতে।


নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে একাধিক কার্যকর বিকল্প রয়েছে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। তার দাবি, এসব পদক্ষেপে রাজস্ব আদায় আরও বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে।


প্রশাসনের হিসাব অনুযায়ী, গত প্রায় এক বছরে শুল্ক থেকে অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার আয় হয়েছে। তবে শুক্রবার Supreme Court of the United States রায়ে জানায়, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ ব্যবহার করে যে শুল্ক আরোপ করা হয়েছিল, তা আইনের সঠিক প্রয়োগ ছিল না। ফলে ওই আইনের

আওতায় আরোপিত শুল্ক অবৈধ বলে গণ্য হবে।
রায়ে অতীতে আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এখন নিম্ন আদালত কিংবা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে গড়াতে পারে। যারা শুল্ক বাবদ অর্থ ফেরত চান, তাদের আদালতে মামলা করতে হবে বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে হাজারের বেশি প্রতিষ্ঠান ফেরতের দাবিতে আইনি প্রক্রিয়া শুরু করেছে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রয়োজন হলে অন্য কোনো আইনের অধীনে আবারও শুল্ক আরোপের ব্যবস্থা নেওয়া হবে এবং সে বিষয়ে প্রশাসন আত্মবিশ্বাসী।

এসআর

সম্পর্কিত খবর