[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মঙ্গলবার রমজানের চাঁদ দেখবে কাতার ও সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৮ এএম

হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার (১৭

 ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও সৌদি আরব। ওই দিন আকাশ পরিষ্কার থাকলে এবং চাঁদ দেখা গেলে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে পবিত্র সিয়াম সাধনার মাস।

​কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে দেশটির সকল নাগরিক ও মুসলিমদের ওই দিন সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে তাকে সরাসরি দাফনা টাওয়ারে অবস্থিত মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার মাগরিবের নামাজের পরপরই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

​একই দিন (মঙ্গলবার) সন্ধ্যায় সৌদি আরবেও রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে সূর্যাস্তের পর থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হবে। সাধারণ জনগণের মধ্যে কেউ খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালত বা কেন্দ্রে তা জানানোর অনুরোধ করা হয়েছে।

​জ্যোতির্বিজ্ঞান ও চাঁদ দেখা কমিটির হিসাব অনুযায়ী দুটি সম্ভাবনা রয়েছে:
যদি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে বুধবার থেকেই মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।

যদি মঙ্গলবার চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।


​উল্লেখ্য, প্রতি বছরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার ওপর ভিত্তি করে সাধারণত তার পরের দিন থেকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর