[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা মেদভেদেভের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৪ ৬:৪৮ এএম

ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন সংঘাতে উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এই সংঘাত জিইয়ে রাখার পদক্ষেপ অব্যাহত রাখেন, তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনোর ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালেন, তাহলে এটি একটি ভয়াবহ ভুল হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সতর্ক করে বলেন, "যে ব্যক্তি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে গুরুতর ভুল করবে।"

মেদভেদেভ আরও জানান, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তি বিশ্বযুদ্ধ চায় না, কারণ বিশ্ব অচল হয়ে পড়লে তাদেরও টিকে থাকতে সমস্যা হবে।

তিনি মার্কিন অভিজাতদের উদ্দেশ্যে বলেন, "যদি তারা মনে করে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুল করছে।"

সূত্র: তাস

এসআর

সম্পর্কিত খবর