[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৮৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ৯:৪১ এএম

সংগৃহীত ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, খুলনা বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪১ জন।

এ ছাড়া একই সময়ে ৯৭০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। 

এসআর

সম্পর্কিত খবর