[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

করোনা শনাক্ত আরও ১০ জনের শরীরে, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৫ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই সময়ে পরীক্ষা করা হয় ১০৭টি নমুনা। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তরা সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।

মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন। মহামারির শুরু থেকে দেশে করোনা শনাক্তের গড় হার ১৩.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৯.৩৫ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিনে সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 

এসআর

সম্পর্কিত খবর