[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

২৯ সিভিল সার্জনকে ওএসডি করল স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৫ ৫:৪৪ এএম

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এসআর

সম্পর্কিত খবর