সিলেট বিভাগে হাম এবং এর তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু
হয়েছে। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, সিলেট সদর উপজেলার শিশু আয়ান (চার মাস ২০ দিন) এবং হবিগঞ্জ সদরের শিশু ইব্রাহিম (এক বছর দুই মাস) চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। এর মাধ্যমে বিভাগে এই রোগে আক্রান্ত ও উপসর্গসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। এর মধ্যে ১০ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গিয়েছিল এবং বাকিরা হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছেন।
সিলেট স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৪ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত বিভাগের ১ হাজার ৩১ জন রোগীর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
এসআর