[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রামেক হাসপাতালে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৫:৪৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা ও প্রাণহানি—উভয়ই আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য

 অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই ব্যাধিতে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

​বর্তমানে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। গত একদিনে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হলেও, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সর্বমোট ৪২৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন।

​রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি। শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সময়মতো হামের টিকা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর