[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে ছাত্রদল: আব্দুল হান্নান মাসুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১ এএম

ছবিঃ সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নিজেদের রাজনৈতিক অবস্থান দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, “কুয়েটে ছাত্রদল, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।”

 

মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসআর

সম্পর্কিত খবর