[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

‘জয় বাংলা’ বলা যদি অপরাধ হয়, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৪:১২ পিএম

আ স ম আবদুর রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, “আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সঙ্গে আরও অনেকে ছিলেন। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।”

তিনি বলেন, “এটি নিয়ে কোর্টে মামলা রয়েছে, তাই এ বিষয়ে আমি আর মন্তব্য করব না।”

 

সোমবার বিকেলে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ৮৪তম জন্মদিন উপলক্ষে সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 

আবদুর রব আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তারা ‘জয় বাংলা’ বলে মৃত্যুবরণ করেছেন। বিজয়ের পর এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করা হয়েছে। তারা বলেছেন, ‘বাংলার জয়, বাঙালির জয়।’”

 

তিনি উল্লেখ করেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট করা হয়েছে। কবিকে আমি এবং আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে নিয়ে গিয়ে তার থাকার জায়গায় পৌঁছে দিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন ‘বাংলার জয়, বাঙালির জয়’।”

 

আ স ম আবদুর রবের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, ‘জয় বাংলা’ স্লোগানের ঐতিহাসিক গুরুত্ব এবং জাতীয় কবির অবদানের প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর