[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

হজযাত্রীদের ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ৭:১৫ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হজযাত্রীদের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান ভাড়ার ওপর আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে।

পাশাপাশি, যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপরও মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সোমবার এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এর আগে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হতো, যা হজযাত্রীদের জন্য এখন মওকুফ করা হয়েছে।

 

সম্প্রতি সরকার আগামী বছরের জন্য দুটি সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম খরচে হবে। গত ৩০ অক্টোবর ঘোষিত স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা এবং স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-২ এর জন্য ৫,৭৫,৬৮০ টাকা, ফলে প্রত্যেক হজযাত্রী যথাক্রমে ১,০৯,১৪৮ টাকা এবং ১১,৭১০ টাকা সাশ্রয় করতে পারবেন।

 

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছরের ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবারে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

এসআর

সম্পর্কিত খবর