[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৫:৫২ এএম

দেশের ৭টি জেলার ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে

 ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

​এসব অঞ্চলগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট।

​আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

​পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহীসহ বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

​বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

​দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থানের কারণে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

​রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ অস্থায়ী দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

​আবহাওয়ার এই পরিবর্তনশীল ধারা পরবর্তী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর