[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাতে কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়া বইতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

দেশের কয়েকটি অঞ্চলে রাতের দিকে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কিছু এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।


অন্যদিকে, আবহাওয়ার আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে সিলেট অঞ্চলে এই ধরনের আবহাওয়া আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর