[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

কারাগারে ঈদের আনন্দে গাইলেন নোবেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৫ ৫:০০ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার দিনটি কারাগারের বন্দিদের জন্য হয়ে উঠেছিল বিশেষ আনন্দঘন।

শনিবার (৭ জুন) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ উপলক্ষে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই আয়োজনে অংশ নিয়ে সংগীত পরিবেশন করেন দেশের আলোচিত সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল, যিনি বর্তমানে একটি মামলার কারণে কারাবন্দি।

বিকেল সাড়ে ৩টায় কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের খোলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বন্দিদের সামনে গানের মঞ্চে ওঠেন নোবেল। তিনি পরিবেশন করেন নগর বাউল জেমসের জনপ্রিয় গানসহ ‘অভিনয়’, ‘ভিগি ভিগি’, ‘সেই তুমি কেন এত অচেনা হয়ে গেলে’—এর মতো জনপ্রিয় গান। নোবেলের কণ্ঠে গাওয়া গান শুনে বন্দিরা আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। পুরো পরিবেশে এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নোবেল শুধু নিজেই কিছুটা প্রশান্তি খুঁজে পেলেন না, বরং অন্য বন্দিদের মাঝেও কিছু সময়ের জন্য আনন্দের রঙ ছড়িয়ে দিলেন। এ যেন বন্দিদশার মধ্যেও এক টুকরো মানবিকতার গল্প।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের একজন নারীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ঘটনার জেরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে রাতে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। নারী নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলাটি এখনো তদন্তাধীন।

নোবেলের গান দিয়ে শুরু হওয়া কারাগারের ঈদ অনুষ্ঠান বন্দিদের মাঝে সাময়িক হলেও আনন্দের মুহূর্ত এনে দেয়—এটি ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। 

এসআর

সম্পর্কিত খবর