[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি: পরীমনিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংগীত অবমাননা এবং সাংবাদিককে হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে চিত্রনায়িকা

 পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁকে সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

​রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

​নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে যেকোনো ধরনের অশ্লীল সংলাপ, হুমকি, নগ্ন বা অর্ধনগ্ন অঙ্গভঙ্গি ও নৃত্য থেকে পুরোপুরি বিরত থাকার জন্য বলা হয়েছে।

​একই সঙ্গে নোটিশে আগামী ৭ দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

​আইনজীবী নোটিশে উল্লেখ করেন, একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে পরীমণির দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত হলেও তিনি ক্রমাগত বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষুণ্ণ করছেন।

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধর করার অভিযোগ ওঠে।

এইচ/এম

সম্পর্কিত খবর