[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

মীরার বাদামি চোখ দেখেই বিয়ের সিদ্ধান্ত নেন শাহিদ কাপুর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ১১:২৬ এএম

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত দম্পতি শাহিদ কাপুর ও মীরা রাজপুতের সংসার নিখুঁত ও

 সুখী মনে হলেও তাদের সম্পর্কের শুরুর দিনগুলোতে ছিল বেশ কিছু কৌতূহলজনক মোড়। সম্প্রতি এক রিয়েলিটি শোতে হাজির হয়ে এই তারকা দম্পতি তাদের সম্পর্কের অজানা ও আড়ালের নানা গল্প শেয়ার করেছেন।

কোনো পার্টি বা শুটিং সেটে নয়, বরং একটি ধর্মীয় সংগঠনের সূত্রে দুই পরিবারের মাধ্যমে তাদের পরিচয় হয়েছিল এবং দিল্লির এক বন্ধুর ফার্মহাউসে প্রথম দেখাতেই বয়সের তফাত ভুলে টানা সাত ঘণ্টা আড্ডা দেন তারা। সেই আলাপের অভিজ্ঞতা থেকে শাহিদ জানান, মীরার চোখের সুন্দর বাদামি আভা দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে মীরাই তার উপযুক্ত জীবনসঙ্গী এবং মাত্র তিন-চারবার সাক্ষাতের পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

প্রথম সাক্ষাতের দিন টানা কথা বলার পর শাহিদ নিজের অন্ধকারে আলো জ্বলতে থাকা অদ্ভুত এক জোড়া জুতো দেখিয়ে মীরাকে ছবি তুলতে বললে ২০ বছরের তরুণী মীরা বেশ তাজ্জব বনে যান; এমনকি বিয়ের আগে শ্বশুরের সামনে প্রথমবার উপস্থিত হওয়ার সময় ‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রস্তুতির কারণে শাহিদের চুল ছিল সবুজ রঙের। অতীত জীবনের সব আলোচনা ও বয়সের বড় ব্যবধান পেরিয়ে পারস্পরিক সম্মান ও গভীর বোঝাপড়ার মাধ্যমে দুই সন্তান মিশা ও জাইনকে নিয়ে আজ সফল ও অনুপ্রেরণাদায়ক এক দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।

এইচ/এম

সম্পর্কিত খবর