[email protected] মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

পোশাক ও শরীর নিয়ে মন্তব্য, ক্ষুব্ধ প্রিয়ন্তী উর্বী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ১০:১৫ পিএম

সংগৃহীত ছবি

জার্মানিতে ভ্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তির শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন তিনি।

 

শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক পোস্টে প্রিয়ন্তী বলেন, একজন নারীর শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে অশালীন মন্তব্য করার প্রবণতা তাকে হতাশ করেছে। এসব মন্তব্য পড়ে তিনি অস্বস্তি বোধ করছেন বলেও জানান।

 

অভিনেত্রীর বক্তব্য, তিনি কী পোশাক পরবেন বা নিজের সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করবেন—এটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও কোনো কনটেন্ট পছন্দ না হলে সেটি এড়িয়ে যাওয়া কিংবা তাকে আনফলো করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের উদ্দেশে প্রিয়ন্তী আরও বলেন, তারা যে ধরনের মন্তব্য করছেন, সেগুলো তাদের পরিবারের সদস্য বা কাছের মানুষদের সামনে প্রকাশ করা হলে বিষয়টি কেমন দেখাবে, সেটিও তাদের ভেবে দেখা উচিত।

 

পোশাক ও শরীর নিয়ে যারা নিয়মিত নেতিবাচক মন্তব্য করেন, এমন অনুসারীদের চেয়ে তাদের না থাকাই ভালো বলে মনে করেন এই অভিনেত্রী।

 

২০২১ সালে অভিনয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রিয়ন্তী উর্বী। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

প্রিয়ন্তী অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর