[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাংলা নববর্ষ ১৪৩৩: কনসার্টের সুরে মাতবে রাজধানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১:৩৪ পিএম

বাঙালি সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে ঢাকা এখন উৎসবের আমেজে ভাসছে। রাত পোহালেই শুরু হবে নতুন বছর ১৪৩৩। এই নববর্ষ বরণে রাজধানীর রাজপথ থেকে পার্ক—সবখানেই চলছে বর্ণিল সাজসজ্জা। তবে এবারের

 উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করছে একাধিক মিউজিক্যাল কনসার্ট।

​সবচেয়ে বড় আয়োজন নিয়ে আসছে অ্যাসেন ও রিশকা কানেক্টস। বনানীর কামাল আতাতুর্ক পার্কে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’। এই উৎসবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ঐতিহ্য আর তারুণ্যের মিশেলে এই মেলা বনানী এলাকাকে গানের সুরে মুখর করে তুলবে।

​অন্যদিকে, জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ এবার ব্যস্ত থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কনসার্ট নিয়ে। ১৪ এপ্রিল বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং একই দিন সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবে তারা। পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়েও তাদের কনসার্ট রয়েছে। ‘জাদুর শহর’, ‘আহারে জীবন’ বা ‘কানামাছি’র মতো জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শকদের মাতিয়ে রাখবে ব্যান্ডটি।

​ব্যান্ডের ভোকালিস্ট শারমীন সুলতানা সুমি জানান, তারুণ্যের উদ্দীপনার টানেই তারা বারবার মঞ্চে ফেরেন এবং বৈশাখের এই ব্যস্ততা তাদের বেশ আনন্দ দিচ্ছে। সব মিলিয়ে গান আর সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করতে পুরোপুরি প্রস্তুত ঢাকা।

এসআর

সম্পর্কিত খবর