[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

নিউইয়র্কে ভিন্ন বাস্তবতায় চিত্রনায়ক জায়েদ খান, ভাইরাল ছবিতে নতুন আলোচনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৮:৩৩ এএম

সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে নিউইয়র্কের রাস্তায় কাজ করতে দেখা যাচ্ছে। ছবিটি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।


ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিউইয়র্কে বর্তমানে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছেন এই অভিনেতা। দেশে আলোচিত ও বিলাসী জীবনযাপনের পর প্রবাসে তাকে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলেও অনেকে মন্তব্য করছেন। ভাইরাল ছবিতে তাকে দিনমজুরের মতো কাজ করতে দেখা গেছে— এমন দাবিও উঠেছে।


এ বিষয়ে যোগাযোগ করা হলে জায়েদ খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আপাতত তিনি এ নিয়ে বিস্তারিত কথা বলতে চান না। শুধু উল্লেখ করেন, মানুষের জীবনে সব সময় একরকম যায় না এবং সবার দোয়া কামনা করেন।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার উপস্থাপনায় প্রচারিত ‘সেলিব্রিটি টকশো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি আলোচনায় আসে। সেখানে আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, কাজী মারুফ, তানিয়া আহমেদ ও শাহরিয়ার নাজিম জয়সহ বিভিন্ন তারকা অতিথি হিসেবে অংশ নেন।


বিদেশের মাটিতে তার ক্যারিয়ার নতুনভাবে এগোচ্ছিল বলেই ধারণা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে তিনি এখনো খোলাসা করে কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থেকেই যাচ্ছে ভক্ত ও অনুসারীদের মধ্যে।

এসআর

সম্পর্কিত খবর