[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ইকরার মৃত্যুর ঘটনায় আলভী ও তার মায়ের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে পৌঁছায়। তা গ্রহণ করে বিচারক নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ইকরাকে বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে এবং বাসা থেকে আলামত সংগ্রহ করে।


ঘটনার পর শনিবার রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও মানসিক চাপে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর