[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৮ এএম

সংগৃহীত ছবি

ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী ইকরা আর নেই।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


পরিবারের সূত্র জানায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে বাসার ভেতরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি নিশ্চিত হয় যে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।


ঘটনার সময় জাহের আলভী দেশের বাইরে ছিলেন। তিনি বর্তমানে নেপালে ঈদ উপলক্ষে নির্মিতব্য একটি বিশেষ নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘দেখা হলো নেপালে’ শিরোনামের ওই নাটকের কাজ নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছিলেন।


ব্যক্তিগত জীবনে ২০১০ সালের ৯ নভেম্বর পরিবারকে না জানিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে।


ইকরার অকাল মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান চলছে।

এসআর

সম্পর্কিত খবর