[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সরস্বতী পূজার দিনে নতুন জীবনে মধুমিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৯:৩১ এএম

সংগৃহীত ছবি

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আবারও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার।

শুক্রবার সরস্বতী পূজার শুভক্ষণে দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিবাহ সম্পন্ন করেন তিনি।


বিশেষ এই দিনে মধুমিতাকে দেখা যায় ঐতিহ্যবাহী বাঙালি কনের সাজে। লাল বেনারসি শাড়ি, সোনার গয়না আর কপালে চন্দনের নকশায় ছিল চিরচেনা বাঙালিয়ানা। নিজের বিয়ে নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী জানান, পর্দার বিয়ের সঙ্গে বাস্তব জীবনের অনুভূতির কোনো তুলনা চলে না। নিজের জীবনের এই মুহূর্তটিকে তিনি সবচেয়ে বিশেষ বলে উল্লেখ করেন।


মধুমিতার জীবনসঙ্গী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদিও দুজনের পেশাগত জগৎ আলাদা, তবে ভ্রমণের প্রতি দুজনেরই রয়েছে সমান ভালোবাসা। প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর তাদের বন্ধন গড়াল দাম্পত্যে। এর আগে চলতি মাসের ১৮ তারিখে ঘরোয়া আয়োজনে বাগদান সেরেছিলেন তারা। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে হবু স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ‘শুধুই আমার’ লিখে আবেগ প্রকাশ করেছিলেন মধুমিতা।


বিয়ের অনুষ্ঠানে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ বিনোদন জগতের ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে নেটদুনিয়া।


উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। ক্যারিয়ারের শুরুতে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রথম বিবাহ হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্যের হাত ধরেই আবার নতুন অধ্যায় শুরু করলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। নতুন জীবনের জন্য ভক্তদের পক্ষ থেকেও আসছে শুভকামনা ও ভালোবাসা।

এসআর

সম্পর্কিত খবর