[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

বিয়ে প্রসঙ্গে যা জানালেন সুনেরাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ৪:২৯ এএম

সংগৃহীত ছবি

বিনোদন অঙ্গনের তারকাদের ব্যক্তিজীবন নিয়ে দর্শকদের আগ্রহ নতুন কিছু নয়।

 বিশেষ করে প্রেম আর বিয়ের খবর ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ থাকে না। সেই আলোচনার তালিকায় এবার উঠে এসেছে সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল-এর নাম।


সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়ের আয়োজনে সুনেরাহর প্রাণবন্ত উপস্থিতি ও হাস্যোজ্জ্বল মুহূর্ত সামাজিক মাধ্যমে নজর কাড়ে। এতে অনেকেই ধরে নেন, হয়তো অভিনেত্রীর জীবনেও আসছে নতুন কোনো পরিবর্তন। এমন জল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি।


একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুনেরাহ হেসে বলেন, আপাতত তার এমন কোনো পরিকল্পনা নেই। তার ভাষায়, “যে বিষয় নিয়ে এখনো ভাবিইনি, তা নিয়ে কথা বলার মতো কিছু নেই।”


বন্ধুদের বিয়েতে তার উচ্ছ্বসিত উপস্থিতি নিয়ে জানতে চাইলে অভিনেত্রী জানান, কাছের মানুষদের সুখের মুহূর্তে পাশে থাকতে পারাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরিবার ও বন্ধুদের জীবনের বিশেষ দিনগুলোতে অংশ নিতে পারলে তিনি সত্যিই আনন্দ পান।


বর্তমানে পুরো মনোযোগ অভিনয় ও ক্যারিয়ারের দিকেই। এই মুহূর্তে সংসারী হওয়ার চিন্তা একেবারেই তার অগ্রাধিকারের তালিকায় নেই বলে জানান সুনেরাহ। ভক্তদের উদ্দেশ্যে তিনি ইঙ্গিত দেন, জীবনের নতুন কোনো সিদ্ধান্ত এলে তা সময়মতো সবাই জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের ভালোবাসায় থাকতে চান এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর