[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সোনালি টয়লেটের সামনে পুরোনো সেলফি, নেটদুনিয়ায় আলোচনায় বিজয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৭:৫১ এএম

সংগৃহীত ছবি

হঠাৎ করেই এক দশক আগের স্মৃতিতে ফিরে গেলেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ পুরোনো ছবি শেয়ার করে নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের নানা মুহূর্ত তুলে ধরেন তিনি। সেই ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কাড়ে—একটি টয়লেটে তোলা সেলফি।


ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছবিটি তোলা হয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চনের বাসায় থাকা সোনালি রঙের টয়লেটের সামনে। একই পোস্টে আরেকটি ছবিতে বিজয়কে দেখা যায় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের সঙ্গে।


ছবিগুলোর ক্যাপশনে বিজয় ভার্মা লেখেন, ২০১৬ সাল তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে অমিতাভ বচ্চন ও পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। পাশাপাশি শচিন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ, অমিতাভ বচ্চনের বাড়িতে স্বর্ণের টয়লেটের সামনে সেলফি, জিমে শানায়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখের সঙ্গে বন্ধুত্ব—সবকিছুই তার কাছে ছিল স্মরণীয় অভিজ্ঞতা। এমনকি নিজের আদর্শ অভিনেতা ইরফান খানের সঙ্গে দেখা হওয়ার কথাও স্মরণ করেন তিনি।


বিজয়ের এই নস্টালজিক পোস্টে প্রশংসা জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে অমিতাভ বচ্চনের সেই ‘গোল্ডেন টয়লেট’-এর ছবি। কেউ বিস্ময় প্রকাশ করছেন, কেউ আবার বিষয়টি নিয়ে রসিকতায় মেতেছেন।


উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পিঙ্ক’ সিনেমার শুটিংয়ের সময়ই ওই সেলফিটি তোলা হয়েছিল। সিনেমাটিতে বিজয়ের সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু ও কৃতি কুলকার্নি। ছবিটি পরিচালনা করেন অনিরুদ্ধ রায় চৌধুরী।


অন্যদিকে, বিজয় ভার্মাকে সবশেষ দেখা গেছে ‘গুস্তাখ ইশক’ সিনেমায়, যা মুক্তি পায় ২০২৫ সালের ২৮ নভেম্বর। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, ফাতিমা সানা শেখসহ আরও অনেকেই।

এসআর

সম্পর্কিত খবর