[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

জকসু নির্বাচন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৭:৫৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল

সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।

নতুন বিধান অনুযায়ী, ৯ ডিসেম্বর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। বুধবার (১৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত মেনে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। এরপর নির্বাচনী পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে লাইব্রেরি বন্ধ রাখা হবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়, লাইব্রেরিতে প্রবেশ ও ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের জকসু ও হল সংসদ নির্বাচন বিধিমালা–২০২৫, নির্বাচনী আচরণবিধি এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মেনে চলতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে বা কোনো ধরনের আইন–শৃঙ্খলা বিরোধী কাজে যুক্ত হলে তার লাইব্রেরি ব্যবহারের অনুমতি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এসআর

সম্পর্কিত খবর