[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা জবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ৫:১৯ পিএম

সংগৃহীত ছবি

দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না—এমন ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

চলমান আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বুধবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’র সিদ্ধান্তের ভিত্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন।

ঘোষণায় সামসুল আরেফিন বলেন, “আমরা রাজপথ ছাড়বো না। সারারাত শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করবো। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় সরকারকেই নিতে হবে।

দুপুরের মতো যদি আবারও হামলা হয়, আমরা তা কোনোভাবেই মেনে নেব না।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “জবি শিক্ষার্থীদের ওপর রক্তচক্ষু প্রয়োগ করে আন্দোলন দমন করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো। 

এসআর

সম্পর্কিত খবর