[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৫ ৭:৫২ এএম

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস চলাকালে শৃঙ্খলা রক্ষায় এক জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, কর্মঘণ্টায় বিনা প্রয়োজনে কেউ নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না।

এছাড়া যেসব কর্মচারীর জন্য ইউনিফর্ম ও ব্যাজ নির্ধারিত রয়েছে, তাদের তা পরিধান করে দায়িত্ব পালন করতে হবে।

নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভাগীয় ও দপ্তর প্রধান এবং আঞ্চলিক কেন্দ্রসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর