[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে প্রকাশ পাবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্নিরীক্ষণের ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৪:২২ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে।

এদিকে দেশের উচ্চশিক্ষার পরিবেশ উন্নত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষার গুণগত মান বাড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এফ/ডি

সম্পর্কিত খবর