[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

আজ এইচএসসির ফল প্রকাশ: কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ৯:২৮ এএম

সংগৃহীত ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশ করা হবে। তবে শিক্ষা বোর্ড সূত্রে

 জানা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা—দুটোই কমতে পারে।

​২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সংশ্লিষ্টদের ধারণা, এবার উভয় সূচকেই এ সংখ্যা হ্রাস পেতে পারে।

​শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ফলাফল এমন হওয়ার নেপথ্যে প্রধান কয়েকটি কারণ রয়েছে:

​পূর্ণাঙ্গ সিলেবাস ও মানসম্মত প্রশ্ন: এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের বাড়তি চাপ নিতে হয়েছে। পাশাপাশি অভিন্ন ও স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রের কারণে অনেকের ফলাফলে প্রভাব পড়তে পারে।

​যথাযথ মূল্যায়ন ও কড়াকড়ি: পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি এবং উত্তরপত্র মূল্যায়নে কোনো ঢালাও নম্বর না দিয়ে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে।

​ক্লাস ও পড়াশোনায় অনীহা: শিক্ষার্থীরা ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী অস্থির সময়ে কলেজে ভর্তি হয়েছিল। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশের কারণে অনেকে কলেজবিমুখ ও পড়াশোনায় অনিয়মিত হয়ে পড়েছিল, যার প্রভাব ফলাফলে পড়ার আশঙ্কা রয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর