[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

‘তৃতীয় লিঙ্গ’ বোঝাতে গিয়ে ভুলবশত ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি বলেছি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৩:৫১ পিএম

সংগৃহীত ছবি

একটি অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নিজের বক্তব্যের শব্দচয়ন সংশোধন করে তিনি স্পষ্ট করেছেন, ওই সময় ‘তৃতীয় লিঙ্গ’ শব্দটি ব্যবহার করাই ছিল তার উদ্দেশ্য।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

পোস্টে শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন।

তার এই সাফল্যকে অভিনন্দন জানাতে গিয়ে শিক্ষাক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন তিনি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বৈষম্য ও নেতিবাচক মনোভাবের শিকার হন।

নানা সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলা করেও তারা যাতে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেন এবং নিজেদের এগিয়ে নিতে পারেন, সেই বার্তাই তিনি তার বক্তব্যে তুলে ধরতে চেয়েছিলেন।

তবে বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের যথাযথ সংশোধন ও প্রেক্ষাপট পরিষ্কার করতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ব্যাখ্যা দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর