[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

প্রশ্নফাঁসের অপচেষ্টায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১:৩৬ এএম

সংগৃহীত ছবি

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পাশাপাশি পরীক্ষায় নকল ঠেকাতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


শুক্রবার (১০ এপ্রিল) ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা অংশ নেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে এবং এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্টদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

একই সঙ্গে খাতা মূল্যায়নের মান নিশ্চিত করা এবং নকল সরবরাহকারীদের আইনের আওতায় আনার বিষয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।


এর আগে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষাকে ঘিরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজন করা হবে।


সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী আরও জানান, কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণের আওতায় রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর