ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ।
তাকে আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিভাগের পূর্ববর্তী সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় তাকে ২৮ মার্চ ২০২৬ থেকে দায়িত্বমুক্ত করা হয়েছে।
একই তারিখ থেকে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে ড. তারেক হাসান আল মাহমুদকে সংশোধিত বিধি অনুযায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নিয়ম অনুযায়ী এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে বলা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক তারেক হাসান আল মাহমুদ বলেন, তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
পাশাপাশি বিভাগের গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এসআর