[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ৮:০৭ এএম

ফাইল  ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ের সামনে উপস্থিত হয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

 বিকেল ৩টার দিকে তিনি সেখানে আসেন।

শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম হলো—দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবি। এসব দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয় ঘেরাও করে অবস্থান নেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে, ১২ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে সচিবালয়ে ঢোকে। তবে শিক্ষাসচিব তাদের সঙ্গে দেখা না করায় শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে অবস্থান নেন।

 

এসআর

সম্পর্কিত খবর