[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অকালে ঝরে গেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ১০:০২ এএম

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ময়মনসিংহে নিজ বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

উম্মে হাবিবা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ১৩তম ব্যাচের সদস্য ছিলেন।

তিনি স্নাতক সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের জননী। তার স্বামী মো. রাশিদুল ইসলাম পেশায় একজন ভেটেরিনারি চিকিৎসক।


তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল গভীর শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত।

তিনি মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এসআর

সম্পর্কিত খবর