[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৩:০৯ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। আলোচনা পর্ব শেষে ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ শওকত আলী।


অনুষ্ঠানে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ সৈয়দুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন, শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত এবং সহকারী অধ্যাপক বেলাল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, প্রেস ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্য এবং শিক্ষার্থীরাও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


আলোচনা পর্বে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, রমজানের সংযম ও নৈতিকতার শিক্ষা যদি সারাবছর অনুসরণ করা যায়, তবে তা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আয়োজনের জন্য প্রেস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।


লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, রমজান আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক। পাশাপাশি সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরে তিনি প্রেস ক্লাবের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।


প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সম্পর্ক দৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর