[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

এনটিআরসিএ'র নতুন পরিচালক ড. মোহাম্মদ মনজুরুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ১১:৩৮ এএম

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ মনজুরুল হাসান।

বর্তমানে তিনি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) মহাব্যবস্থাপক পদে কর্মরত আছেন।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালকের পদটি কিছুদিন ধরে শূন্য ছিল।

এ সময় শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।


নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. মনজুরুল হাসানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ফলাফল প্রকাশ ও প্রত্যয়ন সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে তিনি ভূমিকা রাখবেন বলেও আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর