বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইমন হোসেনকে সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রবল বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সমিতির উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুসারে, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রাহাত হাসানসহ উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটি চূড়ান্ত করা হয়।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা-
সহ-সভাপতি পদে রয়েছেন তামিম আহমেদ রিয়ান, রাইসুল ইসলাম রংগন, মনজয় অধিকারী, মরিয়ম খাতুন, মো. নিশান মিয়া ও বাঁধন শর্মা।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম কুমার, মো. আব্দুল রহিম, মো. হাসিব বিশ্বাস, অর্ক সাহা ও মো. আলীবদ্দীন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইমন সাদিক হানিফ।
এছাড়া অর্থ সম্পাদক মো. রাহুল হোসেন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক রাতুল হাসান রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ হাসান, আপ্যায়ন সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং ছাত্রী বিষয়ক সম্পাদক বৈশাখী সরকার দায়িত্ব পেয়েছেন।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আতিকুর রহমান ও মো. শরীফ হোসেনসহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিকে গতিশীল করতে বিভিন্ন ব্যাচের ১৬ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
তারা আগামী এক বছর সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসআর
মন্তব্য করুন: