[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ববিতে সাহিত্য সংগঠন ‘বইবিন্দু’র যাত্রা, নেতৃত্বে রাকিব–অমিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৮ এএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বইপড়া ও সাহিত্যচর্চাভিত্তিক সংগঠন ‘বইবিন্দু - বরিশাল বিশ্ববিদ্যালয়’ শাখার ২০২৬ সেশনের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এই পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. মুস্তাকিন রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মীর মোহাম্মদ রাকিব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অমিও মন্ডল।


কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সিনিয়র সহ-সভাপতি: মো. নূরে-আলম (বাংলা, ১০ম ব্যাচ),
সহ-সভাপতি: নূরুজ্জামান মিরাজ, মো. আরাফাত হোসেন সেলিম ও সুমাইয়া সুমি, সাংগঠনিক সম্পাদক: মো. আয়াতুল্লাহ ইসলাম রোহান (রাষ্ট্রবিজ্ঞান, ১২তম ব্যাচ),
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রিপন (গণযোগাযোগ ও সাংবাদিকতা), কোষাধ্যক্ষ: মো. ফয়সাল হোসাইন (গণিত, ১১তম ব্যাচ), দপ্তর সম্পাদক: হাবিবা রহমান (মার্কেটিং, ১২তম ব্যাচ)।


এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আল জিহাদ, পাঠচক্র ও সাহিত্য আলোচনা সম্পাদক হিসেবে মো. সাইফ উদ্দিনসহ মোট সাতজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, নিয়মিত পাঠচক্র ও সাহিত্যভিত্তিক আলোচনা আয়োজন, নবীন লেখক ও পাঠকদের উৎসাহ দেওয়া এবং মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখা।


সাধারণ সম্পাদক অমিও মন্ডল বলেন, “‘বিন্দু থেকে সিন্ধুতে প্রস্ফুটিত হোক আপনার জ্ঞান’- এই মূলমন্ত্রকে ধারণ করে বইবিন্দু বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে পাঠাভ্যাস, সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড বিস্তারে কাজ করে যাবে।


যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি আগামী এক বছরে শিক্ষার্থীদের মধ্যে বই পড়া ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে

এসআর

সম্পর্কিত খবর