[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মাভাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হাফিজুর, সম্পাদক রাহাদু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ৪:৫৮ এএম

সংগৃহীত ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির ২০২৬ সালের জন্য গঠিত এই কমিটি শুক্রবার  আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এক জরুরি জনশক্তি সমাবেশে সংগঠনের ঊর্ধ্বতন সিদ্ধান্ত এবং কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

টাঙ্গাইল জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব জুবায়ের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং সভাপতিকে সাংবিধানিক শপথ পাঠ করান।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান।

একই শিক্ষাবর্ষের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাহাদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের জনশক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

এসআর

সম্পর্কিত খবর