আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
এর আগে জুলাই মাসেও একই দামে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হয়েছে। ফলে টানা আরেক মাস এসব জ্বালানির দামে কোনো পরিবর্তন আসছে না।
অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণায় বলা হয়েছে, আগস্টের জন্য প্রতি লিটার ফার্নেস তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ৩৯ পয়সা। এই মূল্য বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
এর আগে জুলাই মাসে ফার্নেস তেলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এসআর