[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বিশ্ববাজারের প্রভাবে কমল স্বর্ণের দাম, ভরিতে হ্রাস ৩ হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব এবার দেশের বাজারেও পড়েছে।

এর ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে, যেখানে প্রতি ভরি স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।


মঙ্গলবার সকালে প্রকাশিত এক ঘোষণায় বাজুস জানায়, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংশোধিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।


এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারিত হয়েছে প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায়।


স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নিয়মিত স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়। সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর