[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

ক্রুড তেলের সংকটে বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি

অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতির কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল)-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেলের দিকে শোধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরদিন সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
ইআরএল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) লাইনে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং ট্যাংকের তলানিতে জমে থাকা ডেড স্টক ব্যবহার করেও কিছুদিন কার্যক্রম চালানো হয়েছিল।


সাধারণত দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। এরই মধ্যে গত ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর