[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স ১৪৪ কোটি ডলার ছুঁইছুঁই

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স এসেছে দেশে।


সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।


চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি।


এর আগে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ নতুন রেকর্ড গড়ে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার ছাড়িয়ে যায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩০০ কোটির বেশি ডলার রেমিট্যান্স আসে।


গত কয়েক মাস ধরেই ধারাবাহিকভাবে উচ্চ প্রবাহ বজায় রয়েছে। ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরসহ বিভিন্ন মাসে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখতে সহায়তা করছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ৩০.৩২ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচি

এসআর

সম্পর্কিত খবর