[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গিভ টু গেইন’ প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ৯:৫০ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ঢাকাসহ আশপাশের বিভিন্ন শাখায় কর্মরত নারী কর্মকর্তারা অংশ নেন।

এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘Give to Gain’। দিবসটি উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন।


বার্তায় তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ শক্তি। তাদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও সহমর্মিতা প্রতিদিন ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে এবং গ্রাহকসেবায় মানবিকতার ছোঁয়া যোগ করে।


তিনি আরও উল্লেখ করেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ শুধু দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গড়ে তোলা, আস্থা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


ভবিষ্যতে নারী কর্মীদের আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে এলে প্রতিষ্ঠানও নতুন উদ্ভাবন, দৃঢ়তা এবং সাফল্যের পথে এগিয়ে যায়।


এ সময় তিনি জানান, ব্যাংকের মানবসম্পদ বিভাগ কর্মক্ষেত্রে নারীদের মর্যাদা রক্ষা, ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।


সবশেষে তিনি সহকর্মীদের নারীদের প্রতি সহযোগিতা, উৎসাহ ও আস্থা বাড়ানোর আহ্বান জানান। এতে প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর