[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

স্বস্তি ফিরল বাজারে, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১২ এএম

স্থানীয় বাজারে তেজাবী বা খাঁটি সোনার দাম হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও সোনার

 দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় নেমেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

একইভাবে ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যেখানে ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বর্তমানে নিম্নমুখী এবং প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৯৫৮ ডলারে অবস্থান করছে। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল সোনার ভরি, যেখান থেকে পর্যায়ক্রমে কয়েক দফায় দাম সমন্বয় করা হলো।

এসআর

সম্পর্কিত খবর