[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত নগদ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ছুটির সময় সাধারণ মানুষের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে ব্যাংকগুলোকে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে মোবাইল ফোনে কোনো সন্দেহজনক আর্থিক কার্যক্রম নজরে এলে তা দ্রুত নিকটবর্তী থানায় জানানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনগুলোতেও বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধের সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে এই সময়ের মধ্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সেবা (ইন্টারব্যাংক ইনস্ট্যান্ট ট্রান্সফার) সাময়িকভাবে বন্ধ থাকবে।


নির্বাচনকে ঘিরে অর্থের অপব্যবহার ঠেকাতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমে নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ রোববার (৮ ফেব্রুয়ারি) একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে এমএফএস এবং এনপিএসবির আওতায় আইবিএফটি সেবার মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তিগত হিসাবের লেনদেন সীমা নির্ধারণ করা হয়েছে।
এই সীমাবদ্ধতা সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা কার্যকর থাকবে।

এসআর

সম্পর্কিত খবর