[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

গভীর রাতে গুলিস্তানের মার্কেটে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তানে গভীর রাতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হোটেল রমনার পাশের ওই মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার পর রাত ১২টা ৩৫ মিনিটে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মার্কেটের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। 

এসআর

সম্পর্কিত খবর