[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে রিকশা গ্যারেজে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৮:৩৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)–এর পাশের একটি রিকশা গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে; পথে রয়েছে আরও দুইটি ইউনিট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাজধানীর বসুন্ধরা কুড়াতলীর ওই গ্যারেজে দ্রুত দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইউনিটও ঘটনাস্থলের পথে রয়েছে।

আগুন লাগার কারণ বা কোনও হতাহতের ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

এসআর

সম্পর্কিত খবর